বার্তাবাজার নিউজ। সত্যের পাশে, সবসময়।

biggapon-1

জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ অনুষ্ঠিত

FB IMG 1793189318564

শেরপুর প্রতিনিধি:

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শেরপুর, মিজ্‌ ফরিদা ইয়াসমিন মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জনাব সাইফুল ইসলাম কমল,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মিজ্ সঞ্চিতা বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার (শেরপুর সদর), মিজ্ আসমা বিনতে রফিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি সড়ক পরিবহন আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো পরিহার এবং সড়কে পারস্পরিক সচেতনতা ও সহনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ ও সচেতনতাই হোক আমাদের অঙ্গীকার।