বার্তাবাজার নিউজ। সত্যের পাশে, সবসময়।

biggapon-1

জনস্বার্থে জেলা প্রশাসকের গণশুনানি

FB IMG 1793189997398
আজ ২৮ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন গণশুনানি গ্রহণ করেন।
গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাপ্রার্থীরা চিকিৎসা সহায়তা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, ভূমি-সংক্রান্ত সমস্যা ও বিভিন্ন নাগরিক সেবা-সংক্রান্ত বিষয়ে তাঁদের আবেদন ও অভিযোগ উপস্থাপন করেন। জেলা প্রশাসক সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
আজকের গণশুনানিতে মোট ১৯২ জন সেবাপ্রার্থীর মধ্যে জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে ১৬৬ জনকে আর্থিক সাহায্য প্রদান, ২ জনকে হুইলচেয়ার কিনে দেয়া, ২ জনকে ওষুধ কিনে দেয়া, এবং অন্যান্যদের উত্থাপিত সমস্যাগুলোর যথাযথ সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সেবাপ্রার্থীদের আবেদন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ এবং উপযোগিতা অনুসারে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিক সমস্যা সরাসরি শোনা এবং দ্রুত প্রতিকারের উদ্যোগ গ্রহণে জেলা প্রশাসন, শেরপুরের এ ধরনের গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে।