বার্তাবাজার নিউজ। সত্যের পাশে, সবসময়।

biggapon-1

বারোমারীতে ঐতিহ্যবাহী ফাতেমা রাণীর তীর্থোৎসব উদযাপন: ধর্মীয় সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনার অনন্য প্রকাশ

মোঃ রমজান আলী, নিজস্ব প্রতিবেদক:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিস্টধর্মপল্লীতে প্রতিবছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন ঐতিহ্যবাহী ফাতেমা রাণীর তীর্থোৎসব। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে তীর্থস্থান।

তীর্থোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ আয়োজন দ্বীপ প্রজ্বলন। ধর্মীয় অনুভূতি ও গভীর শ্রদ্ধার আবহে দ্বীপ প্রজ্বলনের এই আয়োজন তীর্থোৎসবের সৌন্দর্য ও মহিমাকে আরও অর্থবহ করে তোলে।

তীর্থোৎসবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন এবং পুলিশ সুপার, শেরপুর জনাব এ কে এম জহিরুল হক।

এ ধরনের ধর্মীয় আয়োজন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি শেরপুর জেলার সমৃদ্ধ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে।জেলা প্রশাসন, শেরপুর ঐতিহ্যবাহী ফাতেমা রাণীর তীর্থোৎসবের সার্বিক সাফল্য কামনা করছে। একই সঙ্গে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করছে। সকল ধর্মের মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান উদযাপন নিশ্চিত করতে জেলা প্রশাসন, শেরপুর সর্বদা আন্তরিক ও সচেষ্ট।