বার্তাবাজার নিউজ। সত্যের পাশে, সবসময়।

biggapon-1

শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ অনুষ্ঠিত

FB IMG 1793188477606

“হাত ধোয়ার নায়ক হোন” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শেরপুর সরকারি বালিকি উচ্চ বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদ্‌যাপিত হয়েছে।

জেলা প্রশাসন, শেরপুর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মোঃ শাকিল আহমেদ, জেলা শিক্ষা অফিসার, জনাব মোঃ রেজুয়ান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আলোচনা সভায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং সংক্রামক রোগ প্রতিরোধে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।